Posts

Showing posts with the label আত্মহত্যা

আত্মহত্যার কারণ অনুসন্ধান ও প্রতিকার

Image
বেল্লাল হোসাইন একটু ভিন্নভাবে আলোচনা শুরু করা যাক। আব্রাহাম মাসলোর চাহিদা সোপান তত্ত্বটি দেখে নেই। মাসলো মানুষের পাঁচ ধরনের প্রয়োজনকে দুই শ্রেণীতে ভাগ করেছেন। ক) প্রাথমিক বা নিম্ন শ্রেণীর প্রয়োজন ১. দৈহিক বা মৌলিক চাহিদা হতাশা, যা আত্মহত্যার প্রধান কারন ২. নিরাপত্তার চাহিদা খ) উচ্চ শ্রেণীর প্রয়োজন ১. প্রতিপত্তি ও প্রীতির চাহিদা ২. আত্মমর্যাদার চাহিদা ৩. আত্মপ্রতিষ্ঠার চাহিদা চাহিদা সোপান তত্ত্বের সর্বনিম্ন চাহিদা- দৈহিক বা মৌলিক চাহিদা এবং চাহিদা সোপান তত্ত্বের সর্বোচ্চ চাহিদা- আত্মপ্রতিষ্ঠার চাহিদা। বাংলাদেশের মানুষেরা এখন চাহিদার সর্বোচ্চ স্তর পূরণের লক্ষ্যে বলব না বরং বিলাসিতায় নেমেছে। ভাত কাপড়ের অভাব নাই, পোলাও কোর্মায় রুচি নাই,ফ্রাইড রাইসের কালার নিয়া ব্যস্ত সবাই। এই অশুভ মিছিলের অগ্রভাগে দুর্ভাগ্যজনকভাবে যারা এগিয়ে আছে তারা হলো সমাজের শিক্ষিত শ্রেণীর লোকেরা। অন্যের ভালোটা হজম করার ডাইজেস্ট পাওয়ার না থাকার ফলে কেউ কিছু একটা অর্জন করলে সেটা নিজেকেও জিততে হবে মানসিকতার জন্য দিনশেষে নিজেকেই ভোগান্তি পোহাতে হচ্ছে। নিজের মগজের জোর থাকুক আর না থাকুক টপ...

আত্মহত্যার প্ররোচনা এবং অরিত্রি

Image
বেল্লাল হোসাইন দন্ডবিধির ৩০৯ ধারায় বলা হয়েছে আত্মহত্যা করতে যেয়ে ব্যর্থ হলে এক বছর পর্যন্ত জেল ও এক হাজার টাকা পর্যন্ত আত্মহত্যার চেষ্টা জরিমানা হবে। তবে আত্মহত্যা সফল হলে জেল জরিমানা মাফ! অর্থাৎ এইজন্য অন্য কাউকে ঝামেলা পোহাতে হবে না। ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার শাস্তি দশ বছর পর্যন্ত কারাদণ্ড।  কিন্তু ৩০৫ ধারায় আঠার বছরের কম বয়স্ক লোক,পাগল,অবুঝ,মাতাল প্রভৃতি লোককে আত্মহত্যায় প্ররোচনা দিলে এবং সে আত্মহত্যা করে ফেললে ফাঁসিও হতে পারে! কিন্তু ভিকারিয়াস লায়াবিলিটি প্রমাণ করা শক্ত কাজ হবে। অনার কিলিং বলতে একটা টার্ম আছে! .......ভিকারিয়াস লায়াবিলিটি বা অন্যের দোষ নিজের ঘাড়ে পরা আইনের এমন একটা নীতি যেখানে কোনো অপরাধ ব্যক্তি নিজে না করলেও দোষী সাব্যস্ত করা যায় যদি অপরাধীকে নিয়ন্ত্রণ করার এখতিয়ার ও ক্ষমতা সেই ব্যক্তির থেকে থাকে অথবা সে কোনভাবে পরোক্ষ উস্কানি দিয়ে অপরাধটি করিয়ে থাকে। এই দায় কার প্রতি কীভাবে তৈরি হয়? যেমন একজন ম্যানেজার তার মালিকের পক্ষে নির্দিষ্ট কিছু কাজ করে দেয়। তার কাজ স্বীকৃত। এভাবে অনেক লেনদেন হয়েছে। কিন্তু হঠাৎ একদিন ম্যান...