সোস্যাল মিডিয়ায় সত্য মিথ্যার লড়াই"
বেল্লাল হোসাইন ভারতের " আইডিয়া " নামক একটা মোবাইল কোম্পানি সম্প্রতি একটা ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছে। তারা নানা বিজ্ঞাপনের মাধ্যমে লোকজনকে সোস্যাল মিডিয়াতে সত্যিকারের অবস্থা তুলে ধরতে উৎসাহ দিচ্ছে। তারা বিজ্ঞাপনে দেখিয়েছে একজন মহিলা সংসারে অসুখী। একাকিত্ত্ব তার নিত্য সংগী। কিন্তু তার ফেসবুক পোস্ট পার্টি, হইহুল্লোড়ে ভরা! এমন আরো কিছু ভিন্ন ভিন্ন চিত্র তারা তুলে ধরেছে। কিন্তু তাদের আহব্বান অতটা জনপ্রিয়তা পায় নাই। এর কারন কী? আসলে আমাদের দেখানোর প্রবৃত্তিটা ইদানিং অনেক বেশি। যা আছে সেটাতো সবাই জানেই। যা নাই তাও বানিয়ে দেখাতে হয়। এই দেখানদারিতা একটা প্রতিযোগিতা। অংশীজনেরা কেউ বুঝে কেউ না বুঝে একটা শীতল স্রোতে আমুদে ভেসে চলেছি কিন্তু কিছুক্ষণ পরেই যে মোহনা পার হয়ে গভীর সমুদ্রে সব বিলীন হয়ে যেতে পারি সেই খেয়াল করছি না। নার্সিজমের সবচেয়ে বড় কুপ্রভাব নিজেকে বেস্ট ভাবার প্রভাবে কিছু লোক ধীরে ধীরে অন্যের অভ্যাস,সামাজিক স্ট্যাটাস, মতকে অশ্রদ্ধা করতে শুরু করে। আচরণে বিনয় উঠে যায় আর আমিত্ত্বের জয়জয়কার হয়। অথচ বাস্তবে সেই ভার্চুয়াল কিং তো সাধারণ প্রজাই থেকে যায়।...