আত্মহত্যার কারণ অনুসন্ধান ও প্রতিকার
বেল্লাল হোসাইন একটু ভিন্নভাবে আলোচনা শুরু করা যাক। আব্রাহাম মাসলোর চাহিদা সোপান তত্ত্বটি দেখে নেই। মাসলো মানুষের পাঁচ ধরনের প্রয়োজনকে দুই শ্রেণীতে ভাগ করেছেন। ক) প্রাথমিক বা নিম্ন শ্রেণীর প্রয়োজন ১. দৈহিক বা মৌলিক চাহিদা হতাশা, যা আত্মহত্যার প্রধান কারন ২. নিরাপত্তার চাহিদা খ) উচ্চ শ্রেণীর প্রয়োজন ১. প্রতিপত্তি ও প্রীতির চাহিদা ২. আত্মমর্যাদার চাহিদা ৩. আত্মপ্রতিষ্ঠার চাহিদা চাহিদা সোপান তত্ত্বের সর্বনিম্ন চাহিদা- দৈহিক বা মৌলিক চাহিদা এবং চাহিদা সোপান তত্ত্বের সর্বোচ্চ চাহিদা- আত্মপ্রতিষ্ঠার চাহিদা। বাংলাদেশের মানুষেরা এখন চাহিদার সর্বোচ্চ স্তর পূরণের লক্ষ্যে বলব না বরং বিলাসিতায় নেমেছে। ভাত কাপড়ের অভাব নাই, পোলাও কোর্মায় রুচি নাই,ফ্রাইড রাইসের কালার নিয়া ব্যস্ত সবাই। এই অশুভ মিছিলের অগ্রভাগে দুর্ভাগ্যজনকভাবে যারা এগিয়ে আছে তারা হলো সমাজের শিক্ষিত শ্রেণীর লোকেরা। অন্যের ভালোটা হজম করার ডাইজেস্ট পাওয়ার না থাকার ফলে কেউ কিছু একটা অর্জন করলে সেটা নিজেকেও জিততে হবে মানসিকতার জন্য দিনশেষে নিজেকেই ভোগান্তি পোহাতে হচ্ছে। নিজের মগজের জোর থাকুক আর না থাকুক টপ...