নেতার হাতে নেতৃত্ব না থাকার কুফল
বেল্লাল হোসাইন যে কাজে কমিটমেন্ট আর রেসপনসিবিলিটির বালাই নাই সে কাজে কর্তার মনোযোগ থাকারও অবকাশ নাই। রাজনীতিতে ইতোমধ্যে যে শুন্যতা তৈরি হয়েছে তা অনুপ্রবেশকারী রাজনীতিকদের কারণে আরো ঘনীভূত হবে। জাতীয় সংসদ সংসদ সদস্য হওয়ার খায়েশ বাসনায় রাজনীতির বাইরের মানুষের আগ্রহ দিনকেদিন এমন হারে বেড়েছে যে ত্যাগী পেশাদার রাজনীতিকরা তাদের কাছে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে। জনবিচ্ছিন্ন লোকেরা আজ জননেতা সাজার চেষ্টা করছে। ছাত্রজীবন থেকে যেসব নেতারা দলীয় আদর্শ ধ্যান ধারণা লালন করে বড় হয়েছেন তাদের চেয়ে নতুন করে দল ও জনগণকে ভালোবাসা নেতারা বহুবার গিরগিটি হিসাবে প্রমাণিত হয়েছে। জনবিচ্ছিন্ন রাজনীতিকরা তাদের অস্তিত্ব টিকাতে পয়সা আর পেশীর ব্যবহার বেশি করেন। পেটোয়া বাহিনী লালন করে তারা জনগণকে নিগ্রহ করেন। রাজনীতি যদি ব্যবসায় করার হাতিয়ার হয়ে ওঠে তখন জনগণকে তার চড়া মুল্য দিতে হয়। যুগে যুগে আমরা সাধারণেরাই তুরুপের তাস ছিলাম। মার্টিন লুথার কিং গণতন্ত্রের একটা ভাল দিক হলো অন্তত মেয়াদ শেষে উপেক্ষিত জনগণের কাছে আবার নেতাদের ফিরতে হয়। জনগণের দয়ার দান ছাড়া কেউ জননেতা হতে পারে না।...