এই শিক্ষার্থীরা, সেই শিক্ষকেরা!
বেল্লাল হোসাইন নটরডেম কলেজ নটর ডেম কলেজের বিখ্যাত হিসাববিজ্ঞান শিক্ষক শ্রদ্ধেয় শীতল চন্দ্র দে স্যার তার ছাত্রদের "ছাপ্পা আড়াই নাম্বার মাল" হিসাবে আখ্যায়িত করতেন। কঠোর ডিভিশন পদ্ধতি বাদ দিয়ে যখন গ্রেডিং পদ্ধতিতে ফলাফল দেয়া শুরু হলো তখন দিন দিন রেজাল্ট ফুলেফেঁপে উঠেছিল ঠিকই কিন্তু প্রত্যাশিত মানের ছাত্র কম পাওয়া যাচ্ছিল দেখে স্যার আগের মত খেটে পড়াতে উৎসাহ পেতেন না। তিনি শাসনের ব্যাপারে এতটাই কঠোর ছিলেন যে, কেউ নিজেকে প্রভাবশালী পরিচয় দিলে তার পিঠে স্টিলের স্কেল বাঁকা করে ফেলতেন। আমরা ভয়ে তটস্থ থাকতাম কারন কার উপর শনি কখন উঠে বুঝা যেত না। স্যারের ক্লাস ছিল টিফিন পিরিয়ডের আগেরটি।কাজেই তার ক্লাস শেষ করে দ্রুত টিফিন খেতে যাবার একটা তাড়া থাকতো। আমি একবার ভুল করে ঘণ্টা পরার পরও স্যার রুমে থাকতেই বের হয়ে গিয়েছিলাম। টিফিন খেয়ে এসে শুনি আমার উপর হুলিয়া। শিক্ষক অবমাননার দায়ে পরের দিন আমার কঠোর বিচার হবে। বন্ধুদের মধ্যে কেউ কেউ বেজায় খুশি আমার বেহাল অবস্থা দেখে। অবশ্য আমরাও পরের বিপদ দেখে এমন খুশি হতাম মাঝে মাঝে! আমি বিপদ টের পেয়ে পরের দিন বিচারের আগেই স্যারকে ম...