Posts

Showing posts with the label dowry

যৌতুকের নতুন আইন নিয়ে যত কথা

Image
এইচ.এম.রুহুল আমিন মোল্লা। যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর ধারা ২(খ) তে যৌতুক কি তা বলা হয়েছে, তা নিম্ন রুপ: যৌতুক’’ অর্থ বিবাহের এক পক্ষ কর্তৃক অন্য পক্ষের নিকট বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্বশর্ত হিসাবে বিবাহের সময় বা তৎপূর্বে বা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকাকালে, বিবাহ অব্যাহত রাখিবার শর্তে, বিবাহের পণ বাবদ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, দাবিকৃত বা বিবাহের এক পক্ষ কর্তৃক অপর পক্ষেকে প্রদত্ত বা প্রদানের জন্য সম্মত কোনো অর্থ-সামগ্রী বা অন্য কোনো সম্পদ, তবে মুসলিম ব্যক্তিগত আইন (শরিয়াহ্) প্রযোজ্য হয় এমন ব্যক্তিগণের ক্ষেত্রে দেনমোহর বা মোহরানা অথবা বিবাহের সময় বিবাহের পক্ষগণের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা শুভাকাঙ্ক্ষী কর্তৃক বিবাহের কোনো পক্ষকে প্রদত্ত উপহার-সামগ্রী ইহার অন্তর্ভুক্ত হইবে না। যৌতুক প্রদান ও গ্রহন     এখানে পক্ষ বলতে উভয় পক্ষকে বুঝাবে। বর বা কনে পক্ষ। প্রশ্ন আসে কনে পক্ষকি যৌতুক দাবি করতে পারে? হ্যা। কনে পক্ষ যৌতুকের দাবী করতে পারে। আর করলে সেটাও অপরাধ! তবে উল্লেখ থাকে যেন কনে পক্ষের দেনমোহর কিন্তু যৌতুক না। তবে মেয়ে সুন্দর বা অন্য কোন কারনে যদি টাকা বা অন্য...